ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত তিন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২২ | ৩:১৭
Link Copied Successfully!

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিম নগর স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পৌনে একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লালপুরের কেশবপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোন্তাজ আলী মাস্টার (৬২), নারায়ণ পুর গ্রামের বাচ্চু শেখের ছেলে জমির উদ্দিন (৬০) ও একই গ্রামের মঞ্জুর রহমানের স্ত্রী সাথী বেগম (৩০)।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টার পর লালপুর উপজেলার গোপালপুর রেল গেটের পশ্চিমে দুটি ট্রেন ক্রসিং করার সময় নিহতরা ট্রেন লাইন অতিক্রম করছিল। হয়ত বা অপর দিক থেকে আসা ট্রেন দেখতে না পাওয়ায় অতিক্রম করার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির নিচে তারা কাটা পড়ে।

এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব বলেন, তারা বিষয়টি এই মাত্র শুনে ঘটনাস্থলে রওনা হয়েছেন। মরহেদ উদ্ধার শেষে এ বিষয়ে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান