মাকে হারালেন নরেন্দ্র মোদি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৩০, ২০২২ | ১১:১৫
Link Copied Successfully!

মাকে হারালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর নিজেই টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গেছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল একজন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।

অপর এক টুইটে মোদী লিখেছেন, ‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম, তখন তিনি বলেছিলেন— ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবনযাপন করো শুদ্ধ ভাবে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার হঠাৎ শরীর খারাপ হওয়ায় তাকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ঠিক কী কারণে অসুস্থ ছিলেন তা হাসপাতালের তরফ থেকে জানানো হয়নি। যেদিন তাকে ভর্তি করানো হয়েছিল, সেদিনও হাসপাতালে গিয়ে মাকে দেখে আসেন প্রধানমন্ত্রী। শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হীরাবেন।

মায়ের মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পৌঁছেই মায়ের দেহ কাঁধে করে গাড়িতে তুলে গান্ধীনগরের উদ্দেশে রওনা হন। গান্ধীনগরেই তার শেষকৃত্য হবে বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান