খেলার মাঠে লুকানো মাদক উদ্ধার

Reporter
চাঁদপুর প্রতিনিধি ॥
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২২ | ৬:১১
Link Copied Successfully!

চাঁদপুর শহরের ইচলী এলাকার একটি খেলার মাঠ থেকে প্যাকেটের মধ্যে লুকানো ৫০৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড।

বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার ও টহল সদস্যরা অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে। তবে অভিযানের টের পেয়ে মাদককারবারি পালিয়ে যায়। দুপুরে বিষয়টি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে গনমাধ্যমকে নিশ্চিত করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮ ডিসেম্বর) ভোরে শহরের ইচলি খেয়াঘাট, পাওয়ার প্লান্ট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় একটি খেলার মাঠে অভিনব কায়দায় লুকানো একটি প্যাকেট থেকে ৫০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছিল।

বিজ্ঞাপন

দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত ইয়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক