র‍্যাংকিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২২ | ৪:৩৭
Link Copied Successfully!

ভারতের বিপক্ষে সদ্যঃসমাপ্ত টেস্ট সিরিজে খুব বেশি সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। শেষ ইনিংসে হাঁকিয়েছিলেন অর্ধশত। তাতেই আইসিসি টেস্ট র‍্যাংকিংয়ে ভারতীয় তারকা বিরাট কোহলিকে পেছনে ফেললেন লিটন।

দুই ধাপ এগিয়ে লিটন দাস ব্যাটারদের র‍্যাংকিংয়ে ১২তম স্থানে উঠে এসেছেন।

বুধবার হালনাগাদ করা র‍্যাংকিংয়ে দেখা যায়, ৭০২ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ থেকে ১২ নম্বরে এসেছেন লিটন।

বিজ্ঞাপন

অন্যদিকে কোহলি দুই ধাপ নেমে ৬৭৬ রেটিং পয়েন্ট নিয়ে এখন আছেন ১৪ নম্বরে।

৯৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস লাবুশানে। ৮৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দুয়ে পাক দলপতি বাবর আজম। স্টিভেন স্মিথ তিন ও ট্রাভিস হেড চারে অবস্থান করছেন। জো রুটের অবস্থান পাঁচে।

সেরা দশের অন্য ব্যাটাররা হলেন ঋষভ পন্থ, কেন উইলিয়ামসন, দিমুথ করুণারত্নে, রোহিত শর্মা ও উসমান খাজা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব