সৌদি যাওয়ার আড়াই মাস পর প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৮, ২০২২ | ৩:২১
Link Copied Successfully!

সৌদি আরবে যাওয়ার আড়াই মাস পর একটি কৃষি খামার থেকে লক্ষ্মীপুরের কমলনগরের আবুল কাশেম (৩০) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পরিবারের অভিযোগ, মালিক প্রায়ই তার ওপর নির্যাতন চালাত। তাকে হত্যা করে কর্মস্থলে লাশ ঝুলিয়ে রেখেছে।

বুধবার সকালে কাশেমের বাবা আলি হোসেন ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তাকে হত্যার অভিযোগ তোলেন।

বিজ্ঞাপন

এর আগে রোববার সকালে সৌদির তাইফ এলাকার একটি কৃষি খামার থেকে কাশেমের লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ। ওই দিন নিহতের জেঠাতো ভাই মানিক হোসেন তাইফ এলাকার থানায় কাশেমের মালিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন বলে জানা গেছে।

নিহত কাশেম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পরিবারে তার বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

নিহত কাশেমের বাবা কৃষক আলী হোসেন জানান, আড়াই মাস আগে কাশেম সৌদিতে যান। বিদেশ যেতে পাঁচ লাখ টাকার জমি বন্ধক রাখতে হয়। সেখানে গিয়ে একটি কৃষি খামারে সে চাকরি পায়। চাকরিতে যোগ দেওয়ার পর থেকে মালিক তার ওপর অত্যাচার চালাত। হঠাৎ কাশেমের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর আসে। কাশেমকে তার মালিক হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ করেন। দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি ছেলে হত্যার বিচার দাবি করেন।

বিজ্ঞাপন

কমলনগর থানা পুলিশের ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সৌদিতে এক প্রবাসীর মৃত্যুর খবর শুনেছি। পরিবারের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান