পাইকপাড়া দক্ষিণ ও চরভৈরবী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

আইন মেনে কাজ করলে বিপদে পরার শঙ্কা কম থাকে: জেলা প্রশাসক

আশিক বিন রহিম, চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ৯:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন পাইকপাড়া দক্ষিণ এবং হাইমচর উপজেলাধীন চরভৈরবী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগনের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৬ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন ও চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জোবায়ের শিমুলকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান।

শপথ বাক্য পাঠ শেষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রতিটি কাজ করার জন্যে সুনির্দিষ্ট আইন রয়েছে। আপনাদের ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্যেও আইন রয়েছে। সেসব আইনগুলো পরলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কোন কাজ করলে আগে মাথায় রাখবেন পরিবেশের কোন ক্ষতি হচ্ছে কিনা। আইন-কানুন মেনে কাজ করলে বিপদে পরার শঙ্কা কম থাকে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, যেহেতু শপথ নিয়েছেন সেহেতু আজকে থেকে আপনারা জনগণের সেবক। চেয়ারম্যানের জায়গায় এসেছেন মানে অনেক সম্মানের জায়গায় এসেছেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন করা অনেক কঠিন ব্যাপার। কঠিন একটা নির্বাচন করে আপনি এখানে এসেছেন। কেউ ভোট দিয়েছেন কেউ দেয় নি কিন্তু আপনার কাছে প্রতিটি মানুষই সমান হওয়া উচিত। মানুষের খুব কাছাকাছি যাওয়ার যেহেতু সুযোগ হয়েছে সেহেতু বিচারটা ঠিকমত করবেন। জনগণের কাছে ওয়াদা করে নির্বাচিত হয়েছেন, সেই ওয়াদা আপনার পূরণ করতে হবে।

স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারী।
এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ অভিব্যক্তি প্রকাশ করেন।

এসময় সরকারি-বেসরকারি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ