মার্টিনেজকে রাখতে চায় না অ্যাস্টন ভিলা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২২ | ১২:৩৫
Link Copied Successfully!

বিশ্বকাপ শেষ হওয়ার আট দিনের মাথায় শুরু হয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ। আজ বক্সিং ডেতে মাঠে নামছে লিভারপুল, আর্সেনাল, টটেনহামের মতো জায়ান্টরা। তবে বিশ্বকাপ শেষ হতে না হতেই লিগ শুরু করে দেওয়ায় বেশ নাখোশ টটেনহাম বস আন্তনিও কন্তে।

আজ ব্রেন্টফোর্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল খেলা ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস ও আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে বিশ্রামে রাখবেন বলে জানিয়েছেন এই ইতালিয়ান কোচ। বিশ্বকাপের আরও প্রভাব পড়তে যাচ্ছে প্রিমিয়ার লিগে। অশ্নীল উদযাপনের জন্য বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলা।

আজ ঘরের মাঠে লিভারপুলের বিপক্ষে মার্টিনেজকে ছাড়াই নামছে অ্যাস্টন ভিলা। বিশ্বকাপ ফাইনাল খেলে ক্লান্ত গোলরক্ষকের আজ মাঠে না নামা মোটেও অস্বাভাবিক নয়। তবে তিনি আলোচনায় আছেন গত ক’দিনের আচরণের কারণে। বিশ্বকাপ ফাইনাল শেষে গোল্ডেন গ্লাভস পুরস্কার হাতে অশ্নীল অঙ্গভঙ্গি করেই ক্ষান্ত হননি তিনি, এর পর কয়েক দিনব্যাপী শিরোপা উদযাপনে বিরামহীনভাবে কিলিয়ান এমবাপ্পেকে নোংরাভাবে বিদ্রুপ করেছেন।

বিজ্ঞাপন

ফরাসি স্ট্রাইকারের প্রতি তার এমন আচরণকে অনেকেই বর্ণবাদের সঙ্গে তুলনা করেছেন। বিশ্বকাপে বিতর্কিত আচরণ যেন এমরিকে সুযোগ করে দিয়েছে। এখন যত দ্রুত সম্ভব তাকে বিদায় করে দিতে চাইছেন তিনি। আর্জেন্টাইন এ গোলরক্ষককে নিয়ে মাঠে নামলে বিরূপ পরিস্থিতিতে পড়তে হতে পারে বলেও শঙ্কা রয়েছে। জানুয়ারিতে তাকে বিক্রি করে দিতে চাইছে ভিলা। বিশ্বকাপে ভালো পারফর্ম করায় এখন তার বেশ চড়া দামও পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা