বিশ্বকাপ ব্যর্থতার জেরে হামলার শিকার ব্রাজিল কোচ তিতে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২৫, ২০২২ | ১:০৯
Link Copied Successfully!

বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে কাতারে পা রেখেছিল ব্রাজিল। শেষ ষোল পর্যন্ত খেলেছিলও সেরা হয়েই। কিন্তু কোয়ার্টার ফাইনালে এসেই যেন খেই হারিয়ে ফেলে তিতের শিষ্যরা। আরও একবার ইউরোপীয় দলের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘোণ্টা বেজেছে নেইমার-ভিনিসিউসদের।

বিশ্বকাপ বিদায়ের পরই দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিতে। কিন্তু তাতেও ক্ষোভ কমছে না দেশের মানুষের। ব্রাজিলের গণমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে রিওতে নিজের বাড়ির সামনে এক দুষ্কৃতিকারীর হাতে আহত হন তিনি, যা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে স্ত্রীকে নিয়ে ভোরবেলা বাড়ির বাইরে হাঁটতে বেরিয়েছিলেন তিতে। এমন সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি চেইন দিয়ে তার ঘাড়ে আঘাত করে। আক্রমণকারী তিতের কাছে ব্যাখ্যা চায়, এভাবে কেন ব্রাজিল কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিল।

বিজ্ঞাপন

পরবর্তীতে এ বিষয়ে সদ্য সাবেক কোচের প্রতিক্রিয়া চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে চাননি। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, ওই ব্যক্তি তিতের প্রতিবেশীর বাগান থেক সাইকেল চুরি করার চেষ্টা করছিল। সেই সময় তিনি বাধা দিতে গেলে শারীরিক ভাবে হেনস্তার শিকার হন। তিতেকে বাঁচাতে এগিয়ে আসেন তার স্ত্রী। অবস্থা বেগতিক দেখে সেই ব্যক্তি পালায়।

কাতার থেকে দেশে ফেরার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কোনো আলাপে জড়াচ্ছেন না তিতে। রিওতে নিজের বাড়িতে স্ত্রী এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দিন কাটাচ্ছেন। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা হামলার প্রসঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘এই বিষয়ে কিছু বলার নেই। আমি পরিবারের সঙ্গে শান্তিতে সময় কাটাতে চাই।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা