বিএনপি নেতা সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ ডিসেম্বর ২৪, ২০২২ | ৬:৩৪
Link Copied Successfully!
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনদরদী, বিশিষ্ট সমাজসেবক, অন্যায়ের প্রতিবাদী, সাবেক ইউপি সদস্য ও মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কমিটির সদস্য মোঃ সলিম উল্লাহ লাভলু মেম্বারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনীদের ফাঁসের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকালে মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছোট থেকে বড় ও শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
এসময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা। বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি সদস্য জহিরুল হক, ছিদ্দিকুর রহমান, ডাঃ আমিনুর হক, মোঃ আল-আমিন, আঃ হান্নান মাস্টার, মীর শরীফ আহমেদ, মনজুর আহসান নোবেল, আনোয়ার সাহাদাত সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সলিমুল্লাহ লাভলু একজন ভাল মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভাল মানুষকে দৃস্কৃতিকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানাচ্ছি। বক্তারা আরো বলেন, এই হত্যাকান্ড উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। প্রায় দুই মাস হয়ে গেল এখনো কোন তথ্য উদঘাটন হল না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকান্ডের আসামীরা আইনের আওতায় আসে এটাই আমাদের দাবী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাভলু ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন। গত ১ নভেম্বর দিনগত রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন ছিল। পরদিন গত ২ নভেম্বর ভোরে নিহত সলিমুল্লাহ লাভলুর বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় থানা পুলিশ।
এদিকে এই ঘটনার পরে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত মাইনুদ্দিন ও সানোয়ার হোসেন সানু নামে দুইজন এবং সন্দেহভাজন একজন মোজাম্মেল সহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িতদের সনাক্তকরণে সর্বোচ্চ চেস্টা চলছে। আমি আশা খুব দ্রুত সকল তথ্য উদঘাটন করতে পারব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক