উপজেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে কচুয়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২২ | ৩:৪৮
Link Copied Successfully!

কচুয়া উপজেলার আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি ,উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির ও সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

নব-নির্বাচিত কমিটির সভাপতি মো.শাহজাহান শিশির জানান, কমিটি আমাকে এই পদে নির্বাচিত করায় আমি কচুয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।

বিজ্ঞাপন

ত্রি-বার্ষিক সম্মেলনের পূর্বে যে সব বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করেছি তা বাস্তবায়ন করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।

ত্যাগী ও আওয়ামীলীগের দুঃসময়ের নেতাকর্মী’রা উপজেলা আওয়ামীলীগের স্থান পাবে। তথ্য ও প্রযুক্তির মাধ্যমে একটি অ্যাপসের সাহায্যে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত সকল কমিটির নেতৃবৃন্দের তালিকা সন্নিবেশিত করা হবে। এই অ্যাপস ব্যবহার করে সকল নেতাকর্মীদের
সাথে সমন্বয় করা হবে। কচুয়ার আওয়ামীলীগ সংগঠন হবে সবচেয়ে বেশী শক্তিশালী বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগ।

অপর দিকে সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, নবীন প্রবীনের সমন্বয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কচুয়া উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

বিজ্ঞাপন

এসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সহ-সভাপতি মোহাম্মদ মহিনউদ্দিন,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মো.ফরহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবু সায়েম মৃধা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন মজুমদার সবুজ,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রাজীব চন্দ্র শীল,কার্যনির্বাহী সদস্য জিসান আহমেদ নান্নু,আহসান হাবিব সুমন,আমির হোসেন,আবুল কালাম,মেহেদী হাসান সাকিবসহ কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত