বড় দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন মেসি-ডি মারিয়ারা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২১, ২০২২ | ৩:২৩
Link Copied Successfully!

বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনের সময় অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দলের পাঁচ খেলোয়াড়।

লুসাইল স্টেডিয়ামে রোববার শিরোপাধারী ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরের আগে বহুকাঙ্ক্ষিত ট্রফি নিয়ে দেশে ফেরেন খেলোয়াড়রা।

তাদের স্বাগত জানাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে জড়ো হয় প্রায় ৫০ লাখ মানুষ। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে গন্তব্যে যান আর্জেন্টিনার খেলোয়াড়রা।

বিজ্ঞাপন

বাসের এক প্রান্তে ছাদের ওপরে বসেছিলেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, মেসি, আনহেল দি মারিয়া ও নিকোলাস ওতামেন্দি। সমর্থকদের উল্লাসে সাড়া দিতে দিতে সামনে খেয়াল করেননি তারা।

হুট করেই সামনে চলে আসে তার। দেখে মনে হচ্ছিল, বিদ্যুৎ সংযোগের তার ছিল সেগুলো। দ্রুত মাথা নামিয়ে নেন মেসিসহ বাকি চারজন। তবে মাথায় সামান্য আঘাত পান পারেদেস। তার মাথার ক্যাপটি তারের সঙ্গে লেগে নিচে পড়ে যায়।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা