
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
Link Copied Successfully!


চাঁদপুরের মতলব উত্তরে অটোরিশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মমিন(২২) নিহত হয়েছে।
রোববার দুপুরে মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিরাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মমিন ফরাজিকান্দি ইউনিয়নের দক্ষিণ চরমাছুয়া এলাকার বাসিন্দা। সে স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিল।
মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মহিউদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।










