
ময়লার স্তূপ থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

সাথী আক্তার বলেন, সকালে খুব ঘন কুয়াশা ছিল। সঙ্গে প্রচুর ঠান্ডা। এর মধ্যে শিশুটিকে কেউ ফেলে রেখে গেছেন। ঠান্ডায় শিশুটি জবুথবু হয়ে গিয়েছিল। আর কিছুক্ষণ ঠান্ডার মধ্যে থাকলে বাঁচানো সম্ভব হতো না। অনেক কষ্ট পাচ্ছিল শিশুটি। শিশুটিকে জীবিত উদ্ধার করতে পেরে তাঁর ভালো লাগছে।
নবজাতক উদ্ধারের সময় সাথীর সঙ্গে থাকা সিন্থিয়া আক্তার বলেন, ‘সাথী আপু বাচ্চাটিকে দেখতে পেয়ে আমাদের ডাক দেন। বাচ্চাটি ময়লার স্তূপে কাপড় আর কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় ছিল। সাথী আপু বাচ্চাটি তুলে আমার কোলে দেন। পরে তিনি বাচ্চার জন্য তাঁর বাসা থেকে কাপড়চোপড় নিয়ে আসেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়লার স্তূপে কেউ নবজাতকটিকে ফেলে গেছেন। হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। যাঁরা এ কাজটা করেছেন, তাঁদের খোঁজ নেওয়া হচ্ছে। শিশুটির পরিচয় শনাক্তের কাজও চলছে। আপাতত শিশুটি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের যত্নে থাকবে।
Ni/N










