পহেলা ফেব্রুয়ারি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৮, ২০২২ | ২:২৮
Link Copied Successfully!

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে ভোট গ্রহণ করা হবে।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সভায় এই তফসিল চূড়ান্ত করা হয়।

সভা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যে ৫ আসনে উপনির্বাচন হচ্ছে, সেগুলো হলো—ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

ইসি সচিব জাহাংগীর আলম জানান, ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) এই পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জাহাংগীর আলম বলেন, ভোটকেন্দ্রে সিসি টিভি ক্যামেরা থাকবে কি না, তা পরবর্তী সময় জানানো হবে।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

এসব আসনে উপনির্বাচন হওয়ার পর সংরক্ষিত মহিলা আসন-৫০-এর ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত