
মতলব উত্তরে মহান বিজয় দিবস উদযাপিত
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন মহান বিজয় দিবস পালন করেছে।
এ উপলক্ষে ১৬ ডিসেম্বর সূর্যোদয়ে সাথে সাথে সরকারি-আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, ব্যক্তি মালিকানাধীন ভবনসমূহ ও বাজারস্থ দোকানসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, মতলব উত্তর থানা, মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব’সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, সহকারি পুলিশ সুপার আবুল কালাম, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন । কুচকাওয়াজের কমান্ডার ছিলেন এসআই মোহাম্মদ শাহ আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব। এ সময় উপজেলার বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








