দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায়!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২২ | ৪:৫৫
Link Copied Successfully!

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন এক ব্রাজিল সমর্থক। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঈমান আলীর দুধ দিয়ে গোসল করে এখন থেকে ফুটবল খেলায় আর্জেন্টিনা দলকে সমর্থন করার ঘোষণা সংক্রান্ত ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলার পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ফুলবাড়ী ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে ঈমান জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার। আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে একটি বদনায় করে ঈমান আলীর মাথায় দুধ ঢালছেন স্থানীয় আর্জেন্টিনার সমর্থক মাসুদ রানা।

জানতে চাইলে মাসুদ জানান, ‘ঈমান আলী ব্রাজিলের সমর্থক ছিল। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া ৩ গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে ঈমান আলী আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

ফুলবাড়ী উপজেলার আর্জেন্টিনার সমর্থক বিপুল বলেন, আর্জেন্টিনা একটি সেরা দল, সেই বোধোদয় ঈমান আলীর মাঝে জন্মেছে, সে জন্য তাকে শুভেচ্ছা জানাই।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত