জানা গেছে আকাশে অদ্ভুত আলোর রহস্য

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২২ | ৭:৪৭
Link Copied Successfully!

বাংলাদেশের বিভিন্ন এলাকায় আকাশে উড়তে থাকা একটি আলোকিত বস্তুকে দেখা গেছে। সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র কৌতুহল তৈরি হয়। এবার সেই অদ্ভুত আলোকিত বস্তুর রহস্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে দেখতে পাওয়া এই অদ্ভুত আলোর বস্তুটিকে অনেকেই প্রথমে ভিনগ্রহের প্রাণী অথবা UFO মনে করলেও আদতে এটি ছিল একটি ক্ষেপণাস্ত্র।

বাংলাদেশের সাতক্ষীরা, রাজশাহী, পিরোজপুরসহ অনেক জেলা থেকেই এমন আলোকিত বস্তু দেখা গেছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও ভারতের কলকাতার বিভিন্ন জেলা থেকে আকাশে দেখা যায় এই আলোকিত বস্তু।

সেখানকার গণমাধ্যম বলছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের উড়িষ্যার চাঁদপুর থেকে অগ্নি-৫ নামের এই ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপন করা হয়। এই ধরণের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন এই প্রথম রাতে করল ভারত।

যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের (ডিআরডিও) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

ডিআরডিও’র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র অগ্নি-৫। তা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে সম্মুখ সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত এবং চীনের সেনারা। এরমধ্যে ভারতের অগ্নি-৫-এর মতো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত