কেজিতে পাঁচ টাকা বাড়ল টিসিবির ডাল-চিনির দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২২ | ৪:৪৪
Link Copied Successfully!

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মসুর ডাল ও চিনির দাম কেজিতে পাঁচ টাকা বেড়েছে।  এখন থেকে প্রতি কেজি ডাল ৭০ ও চিনি ৬০ টাকায় কিনতে হবে ভোক্তাদের। এতদিন প্রতি কেজি ডালের দাম ৬৫ ও চিনির দাম ছিল ৫৫ টাকা। তবে সয়াবিন তেল আগের দামেই অর্থাৎ লিটার ১১০ টাকা দরে বিক্রি হবে।

এতে বলা হয়, বুধবার থেকে ডিসেম্বর মাসের জন্য ঢাকা মহানগরসহ সারাদেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন।

মহাখালী কমিউনিটি সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

ফ্যামিলি কার্ডধারী ক্রেতারা ভর্তুকি মূল্যে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল কিনতে পারবেন। এ দফায় পেঁয়াজ বিক্রি করবে না সংস্থাটি। পণ্য বিক্রি করা হবে টিসিবির ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনায়। সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী ডিলাররা এ বিক্রি কার্যক্রম পরিচালনা করবেন।

কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি কিনতে পারবেন।

 

বিজ্ঞাপন

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত