চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে বাগবিতণ্ডা: নিহত এক

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ১৪, ২০২২ | ২:০২
Link Copied Successfully!

চাঁদপুরে লঞ্চের সিটে বসা নিয়ে বাগবিতণ্ডার জেরে সুমন গাজী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ।

নিহত সুমন গাজী (৩৫) চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী এলাকার ইউসুফ আলী গাজীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।

চাঁদপুর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা সোনার তরী লঞ্চের যাত্রী সুমন গাজীর সঙ্গে সিটে বসাকে কেন্দ্র করে অপর যাত্রী মামুনের বাগবিতণ্ডা হয়। এ সময় বাবু তার সহযোগীদের মুঠোফোনে চাঁদপুর লঞ্চঘাটে উপস্থিত থাকতে বলে। এ সময় সুমন গাজী লঞ্চ থেকে নামলে বাবু ও তার সহযোগীরা তার ওপর হামলা ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে আটক করে এবং আহত সুমনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সুমনের পেটের ডান পাশে গুরুতর জখম হয়। তাছাড়া তার পিঠের নিচসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। সুমন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলে ভোরে অবস্থার অবনতি হয়। পরে তাকে আবার হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করেছে নৌ-পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা