মেসিকে কার্ড দেখানো রেফারিকে বাড়ি পাঠাল ফিফা!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২২ | ৪:২৬
Link Copied Successfully!

বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল শেষে রেফারি মাতেউ লাহোজের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন লিওনেল মেসি।

ম্যাচের মধ্যে মেসির সঙ্গে তর্কে জড়ান রেফারি। মেসিকে হলুদ কার্ডও দেখান মাতেউ।

কোয়ার্টার ফাইনালের পরে রেফারি মাতেউ লাহোজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন লিওনেল মেসি।

বিজ্ঞাপন

মাতেউকে দায়িত্ব দেওয়ার আগে ফিফার ভেবে দেখা উচিত ছিল বলে জানান মেসি। এর পরই ফিফার খড়গ নেমে আসে, এবারের বিশ্বকাপের আর কোনো ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না মাতেউকে।

স্পেনের রেফারিকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। ফিফা চায় না, সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠুক। তাই বিশ্বকাপের সেরা রেফারিদের ম্যাচ পরিচালনার দায়িত্ব দিতে চাইছে তারা।

স্পেনের রেফারি মাতেউ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ১৫ কার্ড দেখিয়েছেন। এর মধ্যে আটটি হলুদ কার্ড দেখেছেন আর্জেন্টিনার ফুটবলাররা।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের ফুটবলাররা দেখেছেন ছয়টি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড। হলুদ কার্ডের তালিকায় মেসিও রয়েছেন। ম্যাচের মধ্যে মাতেউর সঙ্গে তর্কাতর্কি হয় মেসির।

ম্যাচশেষে আর্জেন্টিনার তারকা ফুটবলার বলেন, রেফারি সম্পর্কে আমি কিছু বলব না। আমার মনে হয় ফিফার ভেবে দেখা প্রয়োজন, এ রকম ম্যাচে এ ধরনের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত কিনা। এমন রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়, যে কাজটার যোগ্য নয়।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা