সংসদ থেকে বিএনপির সাত এমপির পদত্যাগের ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১০, ২০২২ | ২:৪৭
Link Copied Successfully!

বিএনপির সাতজন সংসদ সদস্য জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন

শনিবার রাজধানীর গোলাপবাগে বিএনপির বিভাগীয় গণসমাবেশে সংসদ থেকে পদত্যাগের এই ঘোষণা দেন তারা।

বিএনপির সংসদ সদস্যরা জানান, তারা দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

৩৫০ আসনের সংসদে বিএনপির সাতজন সংসদ সদস্য হলেন উকিল আব্দুস সাত্তার, হারুন-অর রশীদ, জি এম সিরাজ, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান, মোশাররফ হোসেন ও রুমিন ফারহানা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা পদত্যাগের ঘোষণা দিয়ে সমাবেশে বলেন, আমরা ইতোমধ্যে স্পিকারকে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। আজ কালের মধ্যে স্বশরীরে সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়ে আসব।

তিনি বলেন, এই অবৈধ পার্লামেন্টে আমরা আর প্রতিনিধিত্ব করব না। জনগণের দাবি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থেকে ভূমিকা রাখব।

বিজ্ঞাপন

জিএম সিরাজ এমপিও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। আর হারুন অর রশিদ দেশের বাইরে থাকায় ই-মেইলে পদত্যাগ করেছেন বলে দলের নেতারা জানিয়েছেন।

এর আগে বিএনপির একাধিক নেতা যুগান্তরকে বলেন, রাজপথে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের পাশাপাশি সংসদ থেকে বিএনপির সংসদ-সদস্যদের পদত্যাগের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে বিএনপি। এ নিয়ে দলের নীতিনির্ধারকরা দফায় দফায় বৈঠক করেছেন। স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয়েছে। বেশিরভাগ শীর্ষ নেতাই এমপিদের পদত্যাগ করা উচিত বলে মত দেন।

বিএনপি নেতারা মনে করেন, তারা সংসদ বিলুপ্ত করার দাবি জানাচ্ছে, আবার এমপিরা সংসদে আছেন, এটা স্ববিরোধী। তাই বিএনপির এমপিরা সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

দলের সিগন্যাল পেয়ে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত ছিলেন। হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পরপরই তারা আজ পদত্যাগের ঘোষণা দিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত