বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৯, ২০২২ | ৮:৪২
Link Copied Successfully!

সারাদেশে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা । ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল। তিনি বলেন, ১০ ডিসেম্বরের কথা বলে গত ২ মাস ধরে বিএনপি জামাত সারাদেশে নৈরাজ্য করে যাচ্ছে। তারা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা তাদের হুশিয়ার করে বলতে চাই, যেখানে নৈরাজ্য সেখানেই প্রতিহত করা হবে। শুধু রাজপথে নয় প্রতিটি উপজেলার পাড়া মহল্লায় আমাদের নেতাকর্মীরা পাহারায় থাকবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুয়ায়ন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, তাজুল ইসলাম, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী, কলেজ ছাত্র লীগের সভাপতি সোহেল হোসাইনসহ ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন