চাঁদপুরে পুলিশী বাঁধায় বিএনপির প্রতিবাদ সভা পন্ড

শেখ হাসিনা সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে – অ্যাড. সলিম উল্লাহ সেলিম

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২২ | ৯:৪৪
Link Copied Successfully!

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেছেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নেক্কারজনকভাবে হামলা করছে। শেখ হাসিনা সরকার পুলিশকে জনগণের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। এই অবৈধ সরকারের সাথে জনগণের কোন সম্পৃক্তা নেই। তারা পুলিশের ভর করে অবৈধভাবে ক্ষমতার থাকতে চায়। সারাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। জনগণই শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করবে।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি আয়োজনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে ‘পুলিশের টিয়ারসেল নিক্ষেপের’ বিষয়ে তাৎক্ষণিক পতিক্রিয়ায় এসব কথা বলেন।

সাবেক ছাত্রনেতা অ্যাড. সলিম উল্লাহ সেলিম আরো বলেন, গতকাল ৭ ডিসেম্বর ঢাকার নয়া পল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ নেক্কারজনক ভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের আহত-নিহত করার পাশাপাশি পার্টি অফিস লুট করেছে। পুলিশ নিজেরা পার্টি অফিসে বোমা রেখে নাটক সাজিয়েছে। সেই প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয়র সামনে অঙ্গিকার পাদদেশের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা। পুলিশ আমাদের অনুরোধ করে কর্মসূচিটি যাতে নতুনবাজরস্থ আমাদের পার্টি অফিসে করি। এক পর্যায়ে পুলিশের অনুরোধ এবং অনুমতিতে আমরা তাৎক্ষণিক নতুনবাজরে মিছিলটি করার প্রস্তুতি নেই। যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে পার্টি অফিসের সামনে আসতে চাইলে পুলিশ বিভিন্ন স্থানে হামলা করে। পুলিশ টিয়ারসেল, আগ্ননেআস্ত্র- নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, পুলিশের নিক্ষেপ করা টিয়ারসেলে অনেক নেতা-কর্মী এবং মসজিদের মুসল্লিগ, পথচারি, শিক্ষার্থী আহত হয়েছে। প্রশাসন কথা দিয়ে কথা রাখেনি। তাদের কথায় আমরা আমাদের কর্মসূচি হাসান আলী মাঠ থেকে সরিয়ে নতুন বাজার এনেছি। সামনে আর তাদের সাথে কথা বলবো না। আমাদের কর্মসূচি অব্যহত থাকবে। সামনে যে কর্মসূচি আসবে তা কঠোরভাবে প্রতিহত করবো। যতদিন লুটপাট, দুর্নীতি, দ্রব্যমূল্যের উর্ধগতি, নির্যাতন নিপিড়ন বন্ধ না হবে, আর শেখ হাসিনা যদি পদত্যাগ না করে তবে জনগণকে সাথে নিয়ে তাকে পদত্যাগ করাতে বাধ্য করবো।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায় মুনীর চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির যুগ্ম সাম্পাদক আব্দুল কাদির বেপারি,
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ