কুমিল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ, দুই নেতা আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ৮, ২০২২ | ৩:২৮
Link Copied Successfully!
দলীয় নেতা-কর্মীরা বলছেন, গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে পুলিশি হামলা ও নেতা-কর্মীদের আটকের প্রতিবাদে কুমিল্লায় আজ বিক্ষোভ মিছিল করে বিএনপি। নগরের বাদুরতলা এলাকায় মিছিলের সামনে থেকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওরফে ওয়াসিমকে আটক করে পুলিশ। একই সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি জহিরুল হককেও আটক করে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ মিছিল ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে পুলিশ গ্রেফতার করে।

বিজ্ঞাপন

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক  উদবাতুল বারী বলেন, ‘জনবিচ্ছিন্ন সরকার কোনো ধরনের অভিযোগ ছাড়াই ওয়াসিম ভাইকে আটক করে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ সঞ্জু মোর্শেদ বলেন, দুজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত