মতলব উত্তরে ব্যবসায়ীকে অপহরন,পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি

সুমন আহমেদ, মতলব উত্তর
আপডেটঃ ডিসেম্বর ৭, ২০২২ | ৩:৪৪
Link Copied Successfully!

মতলব উত্তরে ছেংগারচর বাজারের তাকওয়া এন্টারপ্রাইজ এর মালিক ব্যবসায়ী মামুন মিয়াজী’কে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার রাত আনুমানিক ৭.৩০ মিনিটের দিকে শ্রীরায়ের চর ব্রীজের তালতলী বেড়ীবাঁধ সংলগ্ন এলাকায়, ব্যবসায়ী মামুন ঢাকা থেকে মালমাল বিক্রি করে মতলবে ফেরার পথে অপহরণের শিকার হয়েছেন বলে জানায় তার পরিবার।

এদিকে ৮.৪৫ মিনিটে ব্যবসায়ী মামুনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বড় ভাই মো.ছিদ্দিক মিয়াজী’র ফোনে কল করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপন দাবী করে এবং বলে টাকা না দিলে আপনার ভাই মামুনকে মেরে ফেলবো, এই কথা বলে। পরবর্তীতে রাতে টাকার জন্য বার-বার নাম্বারে ফোন করে বারআনী গ্রামের মৃত কিতাব আলী অজি’র ছেলে অপহরণকারী মো.কাদির অজি।

বিজ্ঞাপন

পরে দশ হাজার টাকা পাঠালে মামুনকে অজ্ঞাত স্থানে ছাড়িয়া দিলে ভবেরচরের স্থানীয় লোকজন মামুনকে সিএনজিতে করে মতলবের উদ্দেশ্যে ট্রলার-ঘাটে পাঠিয়ে দেয়।

মামুনের স্ত্রী বলেন,ব্যবসায়ী কাজে মালামাল বিক্রির জন্য ঢাকা যায়, বিকাল ৫ টার সময় আমার সাথে কথা হয়।

মামুন জানায়, দিনভর কাজ শেষে সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ীতে আসার পথে মতলব উত্তর শ্রীরায়ের চর তালতলী বেড়ীবাঁধের উপর প্রতিবেশী কাদির অজি’র সাথে দেখা হয়। আমার সাথে জরুরী কথা আছে বলে আমাকে রাস্তার পাশে নিয়ে যায় ওর সাথে আরো বেশ কয়েক জন ছিলো ওরা আমাকে জোর করে গাড়ীতে উঠিয়ে নিয়ে যায়।

বিজ্ঞাপন

গাড়ীতে উঠিয়ে আমাকে অনেক মারধর করে আমার কাছে থাকা মালামাল বিক্রির ৫২ হাজার টাকা ও আমার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যায় একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।

বারআনী গ্রামের অপহরণকারী মৃত কিতাব আলী অজি’র পুত্র কাদির অজি, একজন আলোচিত চোর, দীর্ঘদিন এলাকায় চুরি, ডাকাতি সহ অসামাজিক কার্যকলাপ করিতো, বহুবার এলাকায় সালিশ বৈঠক বসিয়া, মোসলিকা আদায়পূর্বক বিচার সালিশ করিয়া গ্রাম থেকে বিতারিত করে দেয় রাতের আধারে বাড়ীতে আশা যাওয়া করে এবং টার্গেট করে মতলবের অনেক ব্যবসায়ীদের যাতায়াতের পথে আটক করে সর্বশান্ত করে দিচ্ছে এই কাদির অজি।

মামুন মিয়াজী’কে গুরুতর আহত অবস্থায় কালিপুর ট্রলার ঘাট থেকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষ করে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে পরবর্তীতে অপহরণের শিকার মামুন মিয়াজী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন মামুনের ভাই মামলার বাদী ছিদ্দিক মিয়াজী।

এই বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান ব্যবসায়ী’কে অপহরনের অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ