লক্ষ্মীপুরে সাগরের প্রতারণায় অতিষ্ঠ গ্রামবাসী

সাইফুল ইসলাম সাগর মূলত হিন্দু ধর্মের অনুসারী। তার নাম সাগর শীল।

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২২ | ৩:২৮
Link Copied Successfully!

লক্ষ্মীপুর জেলার রায়পুরে সাগর নামে একজন প্রতারকের হয়রানিতে অতিষ্ঠ গ্রামবাসী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাযায়, সাইফুল ইসলাম সাগর রায়পুর থানার ২নং উত্তর চরবংশী ইউপি ১নং ওয়ার্ডের জিরাতী বাড়ির মৃত ফরিদ জিরাতীর মেয়ে ইয়াছমিনের স্বামী।

কিন্তু সাইফুল ইসলাম সাগর মূলত হিন্দু ধর্মের অনুসারী। তার নাম সাগর শীল। সে পুরান বাজার ২নং ওয়ার্ড মধ্য শ্রীরামদীর রামা চন্দ্র শীলের ছেলে।

এ বিষয়ে এলাকাবাসী জানায়, সাগর দীর্ঘ ২ বছর যাবৎ এই এলাকায় বসবাস করে আসছে। যার সুবাদে এলাকার সকল সাধারণ মানুষের সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে। সেই সুযোগে সাগর নামে বেনামে বিভিন্ন সমবায় সমিতি ও সরকারি ভাবে প্রধানমন্ত্রীর ঘর দেওয়ার কথা বলে এলাকাবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।

বিজ্ঞাপন

এছাড়াও শশুর বাড়ির বিক্রয়কৃত সম্পত্তি নিজেদের দাবি করে বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
ভুক্তভোগী কুরছিয়া বেগম বলেন, প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়ার কথা বলে সাগর আমার কাছ থেকে ৩৫ হাজার নেয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও সাগরের কাছে ঘরের কথা বললে সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। আমি অসহায় মানুষ।

ভুক্তভোগী মোঃ মোস্তফা জিরাতী বলেন, মৃত ফরিদ জিরাতীর বিক্রয়কৃত সম্পত্তি এখন তার পরিবার আমার জায়গায় দাবি করে আসছে। তারা সাগরের ইন্দনে আমার নামে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করে। আমার সকল ধরনের দলিল পথ থাকার পরেও তারা কোর্টের মাধ্যমে আমার নামে মামলা করে। এবং সাগর বিভিন্ন সময় আমাকে মারার হুমকি দেয়। তারই পরিপ্রেক্ষিতে রোববার ২২ নভেম্বর সকাল ১০টায় আমার উপর হামলা চালায়। এবং পরবর্তীতে সে থানায় আমার বিরুদ্ধে একটি অভিযোগ করে। আমিও থানায় একটি পাল্টা অভিযোগ করেছি।

এছাড়াও ভুক্তভোগ শারমিন আক্তার, মানিকসহ এলাকাবাসী তার নামে অভিযোগ করে বলেন, সাগর মূলত একটি হিন্দু পরিবারের সন্তান। হিন্দু অবস্থায় সাগর ইয়াছমিনের সাথে সম্পর্ক হওয়ার পরে তাদের বিয়ে হয়। এতে আমরা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি। কিন্তু সাগর দিন দিন এলাকার বিভিন্ন মানুষের থেকে টাকা হাতিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করা আমরা তার উপরে অতিষ্ঠ। সাগর এলাকা বিভিন্ন সময় শিক্ষামন্ত্রী ও সুজিত রায় নন্দীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করছে। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সাগরের সুষ্ঠু বিচার দাবি করছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীমাড়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান তদন্তে আসেন। তার কাছে জানতে চাইলে বলেন, আমি দু পক্ষের মারামারি ঘটনা শুনে এখানে তদন্ত এসেছি। সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

এছাড়া যদি সাগরের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত