
অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা


হার দিয়ে বিশ্বকাপ শুরুর ধাক্কায় শেষ পর্যন্ত গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে অভাবনীয় হারের পর একই দুঃস্বপ্ন তাড়া করে ফিরছিল আর্জেন্টাইন সমর্থকদের। কিন্তু জার্মানি না পারলেও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে উঠেছে মেসির আর্জেন্টিনা। গ্রুপপর্বের লড়াই শেষে বিশ্বকাপ এখন ১৬ দলের।
আজ শুরু হচ্ছে নকআউট পর্বের রোমাঞ্চকর লড়াই। এই পর্বে আর ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাবেন না মেসিরা। জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বিদায়। আজ নকআউট রোমাঞ্চের প্রথম দিনে রাত ৯টায় নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র এবং রাত ১টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া। এ দুই ম্যাচের বিজয়ী দলের দেখা হবে কোয়ার্টার ফাইনালে।
মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। তবে প্রথম ম্যাচের তিক্ত অভিজ্ঞতা থেকে র্যাংকিং ও শক্তিতে অনেক পিছিয়ে থাকা অস্ট্রেলিয়াকে সমীহ করে কথা বলছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নিজেদের সেরা ছন্দ খুঁজে পাওয়ার খুশিতে বুঁদ হয়ে ফের পথ হারাতে নারাজ দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


পোল্যান্ডকে হারানোর দুদিনের মধ্যে শেষ ষোলোর লড়াইয়ে নামাটা এমনিতেই চ্যালেঞ্জিং। হালকা চোট সমস্যায় ভুগছেন দলের অন্যতম সেরা খেলোয়াড় আনহেল দি মারিয়া। মেসির সামনে আরেক চ্যালেঞ্জ। পাঁচ আসর মিলিয়ে বিশ্বকাপে তার আট গোলের সবকটিই গ্রুপপর্বে। পোল্যান্ডের বিপক্ষে পেনালটি মিস করা আর্জেন্টাইন মহাতারকা নকআউট পর্বের ম্যাচে কখনো গোল করতে পারেননি।
আজ সেই অচলায়তন ভাঙার চ্যালেঞ্জ মেসির সামনে। সবমিলিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সর্বোচ্চ সতর্ক মেসিদের কোচ স্কালোনি, ‘আমাদের মতো কঠিন দুটি ম্যাচ জিতেই তারা এখানে এসেছে। অস্ট্রেলিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার ভুল আমরা করব না। সৌদি আরবের বিপক্ষে আমরা দেখেছি, বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই।’
ফ্রান্সের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর তিউনিসিয়া ও ডেনমার্ককে হারিয়ে ১৬ বছর পর নকআউট পর্বে ওঠা অস্ট্রেলিয়াও নিজেদের আন্ডারডগ ভাবছে না। গত বছর টোকিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলের লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। সেই জয় থেকেই প্রেরণা খুঁজছেন অস্ট্রেলিয়া কোচ গ্রাহাম আরনল্ড, ‘আমরা কী জিতব? অবশ্যই! গত বছর টোকিও অলিম্পিকে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছি আমরা। এটা হলুদ ও নীল-সাদা জার্সির লড়াই। ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই। লড়াইটা শুধু মানসিকতা ও তাড়নার। এই লড়াইয়ে জিতে আমরা ব্রাজিলের সঙ্গেও খেলতে চাই।’

খেলাধুলা এর আরও সংবাদ

৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ
হাজীগঞ্জ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন
আন্তর্জাতিক
কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী
অর্থনীতি
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চাঁদপুর সদর
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা
রাজনীতি
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত
ফরিদগঞ্জ
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
চাঁদপুর সদর
পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী
চাঁদপুর সদর
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
কচুয়া
জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ
সারাদেশ
মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২
মতলব উত্তর
উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম
হাজীগঞ্জ
ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
চাঁদপুর সদর
কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন
হাজীগঞ্জ
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন
চাঁদপুর সদর
মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন
মতলব দক্ষিণ
২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী
চাঁদপুর সদর
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু
হাজীগঞ্জ
হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ
হাজীগঞ্জ







