আইপিএলের নিলামে থাকছে বাংলাদেশের ছয় ক্রিকেটার

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ২, ২০২২ | ১১:৫২
Link Copied Successfully!

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলামের জন্য সব মিলিয়ে ৯৯১ ক্রিকেটার নাম লিখিয়েছেন। যেখানে সর্বোচ্চ ক্রিকেটার রয়েছেন ভারতের ৭১৪ জন। এ ছাড়া বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৭৭ জন। এ বিদেশিদের তালিকায় বাংলাদেশ থেকেও রয়েছেন ছয়জন ক্রিকেটার।

আইপিএলের নিলামে টাইগারদের যে ছয়জন ক্রিকেটার থাকছেন, যদিও তাদের নাম এখনো প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। অবশ্য ধারণা করা হচ্ছে, তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান, পেসার তাসকিন আহমেদ এবং ব্যাটার লিটন দাসের নাম রয়েছে এ তালিকায়। যদিও এ তালিকায় শুধু এর আগে আইপিএল খেলার অভিজ্ঞতা আছে সাকিবের।

এ ছাড়া বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে দিল্লি ক্যাপিটালস। বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ৫৭ ক্রিকেটার নাম লিখিয়েছেন এবারের আসরের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ জন রয়েছেন সাউথ আফ্রিকার।

বিজ্ঞাপন

এ ছাড়া আফগানিস্তান থেকে ১৪, ইংল্যান্ড ৩১, আয়ারল্যান্ড ৮, নামিবিয়া ৫, নেদারল্যান্ডস ৭, নিউজিল্যান্ড ২৭, শ্রীলংকা ২৭, সংযুক্ত আরব আমিরাত ৬, ওয়েস্ট ইন্ডিজ ৩৩ এবং জিম্বাবুয়ে থেকে নিবন্ধন করেছেন ছয়জন ক্রিকেটার। সর্বনিম্ন দুজন ক্রিকেটার নিবন্ধন করেছেন স্কটল্যান্ড থেকে।

চলতি মাসের ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের মিনি নিলাম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা