দেশে করোনার চতুর্থ ডোজ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১, ২০২২ | ৩:০৮
Link Copied Successfully!

দেশের মানুষকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজ আগে পাবেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেছেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের হাতে টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে।’

চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম।’ দেশে করোনায় মৃত্যু ৩০ হাজারের কম উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি মৃত্যুও চাই না।’

বিজ্ঞাপন

এদিকে আজ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনার টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ৭ দিনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলেও অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান।

স্বাস্থ্য বিভাগ ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেওয়া শুরু করে।

জাতীয় টিকা প্রয়োগ কমিটির সদস্যসচিব ডা. মো. শামসুল হক প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ১২ বছরের বেশি বয়সীদের ৯৮ শতাংশ প্রথম ডোজ এবং ৯৫ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে। টিকা প্রদানের হারের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম এবং সারা বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে আছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত