মতলব-গজারিয়া সেতু নির্মান বিষয়ক স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২২ | ৭:১১
Link Copied Successfully!
মতলব- গজারিয়া সেতু নির্মান বিষয়ক স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর পাম্প সংলগ্ন মাঠে সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্মসচিব ভিখারুদৌলাহ চৌধুরীর সঞ্চালনায় এবং সচিব মনজুর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল ও পরিকল্পনা কমিশনের সচিব ও সদস্য সত্যজিৎ কর্মকার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক লিয়াকত আলী।মূল বক্তব্য উপস্থাপন করেন টিপসা প্রতিনিধি কার্লোস প্রেস।
মতলব-গজারিয়ার মধ্যখানে সেতু নির্মানে সম্ভাব্যতা সমীক্ষার অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান চৌধুরী ভুলন, চাঁদপুর জেলা স্বেচ্ছাস্বেবকলীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সেতু নির্মানের মাধ্যমে জেলা শহর চাঁদপুরের সাথে রাজধানী ঢাকার সাথে ৫২ কিলোমিটারের দুরত্ব কমে আসবে। শুধু তাই নয় চাঁদপুরের দক্ষিনাঞ্চলের জেলাগুলোর মানুষ আর কুমিল্লা হয়ে ঘুরে ঢাকা যেতে হবেনা। তারা মতলবের মধ্যদিয়ে দ্রুত ঢাকা যেতে পারবে।
তিনি আরো বলেন, যোগাযোগ হচ্ছে যে কোন রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত। তাই এ সরকার যোগাযোগ উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। সেই গুরুত্ব থেকেই বর্তমান সরকার এই মতলব-গজারিয়া সেতু নির্মানের কাজের প্রতি গুরুত্ব অনুধাবন করছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ