শাহরাস্তিতে সচেতনতায় মাস্ক বিতরণ ছাত্রলীগ নেতা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৯, ২০২০ | ১২:২২
Link Copied Successfully!

শনিবার বিকেল ৩টা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে দেখা গেল সাধারণ পথচারী,অটোরিকশা চালক আর দোকানিদের মাঝে মাস্ক বিতরণ করছেন পাশাপাশি জনগণকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন এক তরুনের নেতৃত্বে একাধিক তরুনরা। পথচারীরা অনেকেই দাঁড়িয়ে দেখছেন, আবার কেউ পাশ দিয়ে চলে যাচ্ছেন। এই প্রতিবেদক সেখানে গিয়ে জানতে চাইলে নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দেন নেতৃত্ব দেওয়া ওই তরুণ। তার নাম ইঞ্জিঃ ইমতিয়াজ সিদ্দিকী তোহা ।

তিনি আরো জানান, ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করার পাশাপাশি বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সমাজকর্মে মাস্টার্স শেষ বর্ষে অধ্যয়ন করছেন। ছাত্রলীগের কর্মী। এছাড়া সামাজিক সংগটন সুহৃদ সমাজ এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার,সাহেব বাজার,ঠাকুর বাজার,কালীবাড়ী,হোসেনপুর বাজার,চিতোষী বাজার,খিলা বাজার,সূচীপাড়া বাজার,শোরশাক বাজার এলাকায় এক হাজারের বেশি মাস্ক বিতরণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে প্রিয় জন্মভূমি বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব।

বিজ্ঞাপন

নিজে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে জড়িত উল্লেখ করে তিনি বলেন, এর আগে যখন কৃষকদের ধান কাটা সংকট তখন তাদের ধান কাটার কাজ করার পাশাপাশি, গুজব ও জংগী প্রতিরোধে জনসচেতনতা তৈরি ও ডেঙ্গুর ভয়াবহতায় ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করেছি। এছাড়া শীতের সময় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, মানুষদের মধ্যে খাবার দেওয়া, মুজিববর্ষ উপলক্ষে তরুন প্রজন্মের মাঝে খেলাধুলার আয়োজন এসব কাজ নিজ ইচ্ছায়ই করি।

মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ তার নিজ অবস্থান থেকে সচেতনামূলক ও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা আরও এগিয়ে যাব।

এ সময় মাস্ক বিতরণ কাজে অংশ নেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগ নেতা তানজিজুল আজিজ রায়হান,লিয়াকত হোসেন মিয়াজী সুমন,ইব্রাহীম খলিল মোহন,মেহেদি হাসান রাফি,কামরুজ্জামান,শাহিদুল ইসলাম রিমন,মোঃসাইফুল ইসলাম,মোঃশাহনুর আলম ইমন,মোঃশরিফুল ইসলাম,গাজী নাবিদ ইশতিয়াক, নাশিদ আল জামিল,ফিরোজ আহমদ,জোবায়েদ হোসেন ও সাব্বির রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা