আজ রাতেই ডু অর ডাই ম্যাচে নামবে আর্জেন্টিনা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৬, ২০২২ | ৬:০২
Link Copied Successfully!

আরও একটা রেকর্ড হাতছানি দিচ্ছে লিওনেল মেসিকে। রাতে মাঠে নামলেই অনন্য এক রেকর্ডের মালিক হয়ে যাবেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেক্সিকোর বিপক্ষে কাতার বিশ্বকাপে ম্যাচে একাদশে থাকলেই ছুঁয়ে ফেলবেন ডিয়েগো ম্যারাডোনার একটি রেকর্ড।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপে ডু অর ডাই ম্যাচে নামবে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে কোণঠাসা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

মেক্সিকোর বিপক্ষে জয় ছাড়া উপায় নেই আর্জেন্টিনার। তেমনই এক ম্যাচে সব ঠিক থাকলে মেসি ছুঁয়ে ফেলবেন তারই গুরু ম্যারাডোনার একটি অনন্য রেকর্ড।

লুসাইলে রাতের এই ম্যাচটি খেলার আগে স্বস্তির খবর- পুরোপুরি ফিট মেসি। দলটির কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন চোট নেই তার সেরা অস্ত্রের। মেসির মাঠে নামা নিয়েও নেই শঙ্কা। তাইতো বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার যে রেকর্ড একাই দখলে ছিল ম্যারাডোনার তা ছুঁয়ে ফেলবেন মেসি।

বিজ্ঞাপন

মহা তারকা ম্যারাডোনা ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ খেলেছেন। যেখানে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি খেলেন মোট ২১টি ম্যাচ। আর মেসি সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলেন নিজের ২০তম ম্যাচ। সেই হিসাবে রাতে মেক্সিকোর বিপক্ষে খেললেই ছুঁয়ে ফেলবেন ম্যারাডোনাকে। আর গ্রুপ পর্বে শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে নামলেই ছাড়িয়ে যাবেন যাকে আদর্শ মানেন সেই লিজেন্ডকে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড জার্মানির লুথার ম্যাথাউসের। ২৫টি ম্যাচ খেলেছেন তিনি। সেই ভাঙতে হলে অবশ্য সেমি-ফাইনাল অব্দি যেতে হবে মেসিকে। তার আগে গ্রুপ পর্ব পেরোনোই চ্যালেঞ্জ তাদের।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা