আর্জেন্টিনাকে হারানোর আনন্দে সৌদিতে রাষ্ট্রীয় ছুটি

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২২ | ৫:২৩
Link Copied Successfully!

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।

আরব নিউজের খবরে বলা হয়, জাতীয় দলের জয় উদযাপনের জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শিরোপার অন্যতম দাবিদার লিওনেল মেসির আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিয়েছে ২-১ ব্যবধানে। যদিও ম্যাচের শুরুতে মেসির পেনাল্টি গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিরতির পর দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সৌদি।

তাদের আক্রমণের সামনে খেই হারিয়ে আর্জেন্টিনা বরণ করল পরাজয়। এর ফলে তাদের টানা ৩৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও থেমে গেল।

ম্যাচের শুরু থেকেই মেরে খেলছিলেন সৌদি ফুটবলাররা। ম্যাচের অষ্টম মিনিটে কর্নার কিক পেয়েছিল আর্জেন্টিনা। মেসি কিক নেওয়ার সময় বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারদেসকে ধাক্কা ফেলে দেন আল বুলাইহি। এর পরই ভিএআর চেক করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন মেসি।

বিজ্ঞাপন

২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারত আর্জেন্টিনা। সৌদির জালে বল পাঠিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভার-এর সাহায্যে তা বাতিল হয়। মেসি অফসাইড হয়ে ছিলেন। ২৮তম মিনিটে আরো একটি গোল বাতিল হয় অফসাইডে। এবার লাউতেরো মার্টিনেজ। ৩৫তম মিনিটে তৃতীয়বারের মতো অফসাইডের কারণে আর্জেন্টিনার গোল বাতিল হয়। আবারও সেই লাউতেরো মার্টিনেজ অফসাইড হয়ে ছিলেন।

বিরতির পর ৪৮তম মিনিটে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় সৌদি আরব। ডিফেন্সের মারাত্মক ভুলে আল সেহেরির দারুণ গোলে ম্যাচে আসে সমতা। পাঁচ মিনিট পরই বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের শটে গোল করলেন সালেম আলদাওশারি। সৌদি এগিয়ে যায় ২-১ ব্যবধানে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু সৌদির জমাট রক্ষণ কিছুতেই ভেদ করতে পারছিলেন না মেসি-ডি মারিয়ারা। ৯০ মিনিটে মেসির দারুণ শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি গোলকিপার। বিনিময়ে তাকে হলুদ কার্ড দেখতে হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি আরব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত