উত্তর মৈশাদীতে বৃদ্ধ মা এখন সন্তানের বোঝা, স্থান হল গোয়াল ঘরে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২০, ২০২২ | ৯:৩৪
Link Copied Successfully!

গর্ভধারিনী বৃদ্ধ অসুস্থ মাকে বসতঘর থেকে বের করে দিয়ে গোয়ালঘরে পাঠিয়েছে এক ছেলে। চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চান খা মসজিদ সংলগ্ন গাজী বাড়িতে এই অমানবিক নিষ্ঠুর ঘটনাটি ঘটে।

গত শনিবার সরজমিনে গিয়ে স্থানীয় এলাকাবাসী থেকে জানা যায় গাজী বাড়ির মৃত আবদুল গণি গাজীর স্ত্রী কমলা খাতুন (৯০)। তাদের ৩ ছেলে মহফিজ গাজী, শফিক গাজী, জসিম গাজী, ৩ মেয়ে মনুজা বেগম, পেয়ারা বেগম, রাজিয়া বেগম। বড় ছেলে মহফিজ গাজী, মেজু ছেলে শফিক তারা পেশায় কৃষিকাজে জড়িত হলেও তাদের ছেলে সন্তান বিদেশে ও চাকরিজীবী হওয়ার কারনে আর্থিক ভাবে স্বাবলম্বী। ছোট ছেলে জসিম গাজী ভারসাম্যহীন। ৩ মেয়ে সবাই বিবাহিত।

প্রায় ৭ বছর পূর্বে আবদুল গণি গাজী মৃত্যু বরণ করেন। সেই থেকেই বৃদ্ধ কমলা খাতুন তার বড় ও মেজু ছেলের নিকট থাকত। তারাই ভরনপোষণ দিত। কমলা খাতুন অসুস্থ হয়ে যাওয়ার কারনে মেজু ছেলে শফিক গাজী প্রথমে তার ঘর থেকে বের করে দেয়, পরে বড় ছেলে মহফিজ গাজী তার ছেলে সৌদি প্রবাসী কবির গাজীর নির্দেশে সেও মাকে ঘর থেকেও বের করেদেয়।

বিজ্ঞাপন

সম্প্রতি কমলা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে ছেলেরা প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে বরং বোঝা মনে করেন তারা। তাই তারা তাদের মাকে ছোট বোন রাজিয়ার পুরাতন গোয়াল ঘরে রেখে দিয়েছে।

এলাকাবাসী থেকে আরো জানা যায় মেজো মেয়ে পেয়ারা বেগমের ঘর বাপের ভিটার পাশেই। ছোট মেয়ে রাজিয়ার স্বামীর সাথে ঝামেলার কারনে ১০ বছর পূর্বেই ২ সন্তান নিয়ে ডির্ভোস হয়। রাজিয়া বেগম তার পিতা জীবিত থাকাকালীন পিতার থেকে দেড় শতাংশ জমি ক্রয় করে এবং একই দলিলে (আবদুল গণি গাজী) দেড় শতাংশ জমি কমলা খাতুন এর নামে দেন। পরে অসহায় স্বামী হারা মনে করে কমলা খাতুন তার দেড় শতাংশ জমি ছোট মেয়ে রাজিয়ার নামে লিখে দেন। রাজিয়া মানুষের বাসায় কাজ করে। তার ছেলে ফয়সাল, মেয়ে রিফার ভরণপোষণ সহ বৃদ্ধ অসহায় মায়ের ভরনপোষণের চালানো বড় কঠিন। এই শীতকালীন সময় বৃদ্ধ কমলা খাতুন অনেক কষ্টে দিনাতিপাত করে যাচ্ছে। আমরা এলাকার মানুষ অনেকবার চেষ্টা করলেও মহফিজ গাজী ও শফিক গাজী তারা তাদের মাকে ঘরে তুলতে রাজি না। এই অবস্থায় প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ