সাহিত্য মঞ্চের আয়োজনে পাঁচটি বইয়ের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৮, ২০২২ | ৮:২০
Link Copied Successfully!
 শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে চাঁদপুর থেকে সদ্য প্রকাশিত পাঁচটি গ্রন্থ নিয়ে পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শুক্রবার বিকেল সাড়ে তিনটায় চাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহ-সভাপতি গল্পকার মনিরুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সামিয়া আলম। পাঠ পর্যালোচনায় মুহাম্মদ ফরিদ হাসানের গল্পগ্রন্থ ‘অন্য শহরের গল্প’ নিয়ে আলোচনা করেন ছড়াকার ও প্রাবন্ধিক পীযূষ কান্তি বড়ুয়া, কাদের পলাশের উপন্যাস ‘রোদে পোড়া পালিশ’ নিয়ে আলোচনা করেন কবি ও গদ্যকার পাভেল আল ইমরান, সুজন আরিফের কাব্যগ্রন্থ ‘খুন ও ক্ষরণের কাল’ নিয়ে আলোচনা করের কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, শাদমান শরীফের কাব্যগ্রন্থ ‘লালসার ঘোড়া’ নিয়ে আলোচনা করেন কবি ইকবাল পারভেজ এবং নিঝুম খানের কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ জাদুকর’ নিয়ে কবি আলোচনা করেন কবি ও প্রকাশক দন্ত্যন ইসলাম।পাঠ পর্যালোচনায় আলোচকগণ পাঁচটি বইয়ের উল্লেখযোগ্য অনুষঙ্গ আলোকপাত করেন। তাদের আলোচনায় গ্রন্থগুলোর নামকরণের তাৎপর্য, প্রেক্ষাপট, নন্দনতত্ব, চরিত্রায়ণ, বোধ ও শৈলী, মিথোলজি, দর্শন ও প্রাসঙ্গিকতাসহ বিবিধ বিষয়-আশয় উঠে আসে। আলোচকগণ মানসম্মত বই নিয়ে চমৎকার এই আয়োজনের ভূয়সী প্রশংশা করেন এবং আগামীতেও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা জন্য সাহিত্য মঞ্চের প্রতি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বই বিষয়ক আলোচনায় আরও অংশ নেন কথাকার শাহমুব জুয়েল, দৈনিক আদি বাংলার প্রকাশক আরিফ রাসেল ও সাহিত্য পরিষদের সভাপতি তছলিম হোসেন হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন, হাসানাত রাজিব, ইমরান নাহিদ, মারিয়া ফারজানা, মুহাম্মদ আলআমিন মিয়াজী, সাবরিন আক্তার, মারিয়া জামান, আনিকা আক্তার, ফিরোজ আলম, রেজওয়ানা হাসান রিপা, লিজা আক্তার, জান্নাতুল মাওয়া, মহিউদ্দিন, ইসমাইল হোসেন, মেহেদী হাসান নবীন, এএস পলাশ, অভি লোধ, জাহিদুল ইসলাম, আরিফ নিলয় প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক কবি ও গল্পকার আশিক বিন রহিম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ