বোনকে ভিডিওবার্তা পাঠিয়ে যুবকের আত্মহত্যা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২২ | ৫:০৫
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফেসবুক ম্যাসেঞ্জারে বোনকে ভিডিওবার্তা পাঠিয়ে আত্মহত্যা করেছেন নাজমুল হোসেন (৪০) নামে এক যুবক।

ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার একটি বাড়ি থেকে রোববার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নাজমুল হোসেন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বেলতলী বাজারের গোপাল কান্দি দক্ষিণপাড়া গ্রামের মৃত আসাদ বেপারির ছেলে।

বিজ্ঞাপন

ভিডিওবার্তায় নাজমুল হোসেন বলেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার মৃত্যুতে কাউকে দায়ী করব না। একটা খারাপ মানুষ জীবনের তরে বিদায় হয়ে গেছে। আমার মতো কাপুরুষ এত জঘন্যতম মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কান্তি জানান, পারিবারিক কলহের জের ধরে নাজমুল হোসেন আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

পুলিশ আরও জানায়, নিহতের বাসায় পরিবারের কাউকে পাওয়া যায়নি। তারা বেড়াতে গেছে। স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়েছে।

 

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ