শিক্ষকের ওপর হামলার ঘটনায় ছয় জনের বিরুদ্ধে মামলা

সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ১২, ২০২২ | ৩:৫৬
Link Copied Successfully!

মতলবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি’র সভাপতির অভিযোগের তদন্তকালীন সময়ে রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের ওপর হামলা করা হয়।

শিক্ষক হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে এসএমসি’র সভাপতি মোঃ মহিউদ্দিন জামান গেলো কয়েকদিন আগে মানববন্ধন করে। ১২ অক্টোবরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে পাল্টা মানববন্ধন করে।

উভয়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত টিম ৩ নভেম্বর বিদ্যালয়ে তদন্ত করতে আসে। এসময় এসএমসি’র সভাপতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তদন্ত কার্যক্রম চলাকালীন সময়ে একপর্যায়ে এসএমসি’র সভাপতি কাজী মহিউদ্দিন জামান এর সমর্থিত মানিক কাজী, বাতেন পাটোয়ারী,কাজী জাকির হোসেন মিন্টু,সেলিম শিকদার,কাজী রতন সহ আরো অনেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান ও তার পরিবারের ওপর হামলা করে। এতে উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা করা হয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন প্রধান শিক্ষক হুমায়ুন কবির ও তার মেয়েকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি কাজী মহিউদ্দিন জামানকে প্রধান আসামী করে, মানিক কাজী, বাতেন পাটোয়ারী,কাজী জাকির হোসেন মিন্টু,সেলিম শিকদার,কাজী রতনকে অভিযুক্ত করে মতলব উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়,অভিযোগের সত্যতা যাচাই করে মতলব উত্তর থানা পুলিশ ১৪৩/৩২৩/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬ ধারায় মামলা রেকর্ড করে, মতলব উত্তর থানার মামলা নং-০৬।

উল্লেখ্য,৬ নভেম্বর রবিবার সকালে উপজেলা ক্যাম্পাসে মানববন্ধন এবং বটতলায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ের এই উপজেলায় স্কুলের কার্যক্রম স্বাভাবিক রেখেই প্রতিবাদে ৫ শতাধিক শিক্ষকের সমাগম ঘটে।

চাঁদপুর জেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধানের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা আনোয়ারুল কবির ও মাহফুজুর রহমানের সঞ্চালনায় শিক্ষক নেতাদের মধ্যে বক্তবা রাখে-উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মুজাফ্ফর হোসেন ও ছৈয়দ আহমেদ বুলবুল,
মামুনুর রশিদ, নুরে আলম ছিদ্দিকী, কোহিনুর আক্তার,সুখরঞ্জন বিশ্বাস,সালমা পারভীন,কুলসুম আক্তার,খায়ের উদ্দিন,শাহ আলম, আশেকুজ্জামান,তাহমিনা আক্তার,ফরিদ উদ্দিন, মহসীন মিয়া, আব্দুল হালিম, প্রধান শিক্ষক আব্দুল হান্নান, রাজীব ঢালী, শ্যামল কুমার বাড়ৈ প্রমূখ।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিউদ্দিন জানান এই মামলার এজাহারভুক্ত আসামিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত