লংকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে আফগানরা

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১, ২০২২ | ১১:৫৬
Link Copied Successfully!

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। সুপার টুয়েলভে আয়ারল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলেও পরের দুই ম্যাচে লংকানরা হেরেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে। আর ১ পয়েন্ট হারালেই বিদায় নিশ্চিত হয়ে যাবে শ্রীলংকার। আজ ব্রিসবেনের দি গাব্বা স্টেডিয়ামে লংকানরা মুখোমুখি হয়েছে আফগানিস্তানের। হারলেই বিদায় নিশ্চিত শ্রীলংকার। জিতলেও ঝুলে থাকতে হবে তাদের।

অন্যদিকে একই অবস্থা আফগানদেরও। হারলেই বিদায়। ইংল্যান্ডের কাছে মাত্র ৫ রানে হেরে সুপার টুয়েলভে মিশন শুরু করে আফগানিস্তান। পরের দুই ম্যাচ তারা খেলতেই পারেনি। বৃষ্টিতে ভেসে যায় নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি। দুই পয়েন্ট নিয়ে এক নম্বর গ্রুপের তলানিতে আছে আফগানিস্তান।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

বিজ্ঞাপন

শ্রীলংকা একাদশ
পথুম নিসাংকা, কুসল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চরিথ আসালাংকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, প্রমোদ মদুশান, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), উসমান ঘানি, ইব্রাহিম জাদরান, গুলবাদিন নায়েব, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক ও ফজল হক ফারুকী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা