মেঘনার ভাঙনে চাঁদপুর তরপুরচন্ডিতে ১১ বসতঘর নদীগর্ভে বিলিন, আতঙ্কে তিন শতাধিক পরিবার

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২২ | ৫:৩২
Link Copied Successfully!
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে আনন্দবাজার নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তীরে আঁচড়ে পড়া মেঘনার তীব্র ঢেউয়ে ১১টি বসতঘর নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে প্রায় তিন শতাধিক পরিবার নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে।
খবর পেয়ে সাথে সাথে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী। তিনি ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এদিকে ২৬ অক্টোবর বুধবার সকালে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিল ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী। তারা পায়ে হেঁটে এবং নৌকাযোগে ইনিয়নের ৮, ৯ ও ৭নং ওয়ার্ড এলাকার ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।
এসময় তারা বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা দেন। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানান, গত ২৪ অক্টোবর সোমবার ভোরে ঘূর্ণিঝড় সিত্রাংকের প্রভাবে নদীর তীরবর্তী এলাকায় মেঘনার ঢেউ আঁচড়ে পড়ে। এতে ১১ টি বছর বসতঘর নদীগর্ভে বিলীনসহ অনেকের বসতভিটে এবং আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অতিদ্রুত ভাগন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে, ভয়াবহতা আরো বৃদ্ধি পাবে বলে তার আশঙ্কা করছেন।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি