
চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেন্ট হলেন হাজীগঞ্জের জয়নাল


চট্রগ্রাম বিভাগে শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেন্ট হলেন হাজীগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন। তিনি বর্তমানে চট্রগ্রাম পিটিআই এর সুপারিনটেন্ট হিসাবে কর্মরত রয়েছে।
গত ১৭ অক্টোবর চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ব্যাক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটি তাকে বিভাগীয় শ্রেষ্ঠ হিসাবে ঘোষনা করেন। এ কমিটির সভাপতি মো: আশরাফ উদ্দিন ও সদস্য সচিব শফিকুল ইসলাম সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
শ্রেষ্ঠ পিটিআই সুপার মো: জয়নাল আবেদীন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের কাঁকৈরতলা গ্রামের বাসিন্দা। তিনি ২০০৬ সালে ভোলা পিটিআইতে যোগ দিয়ে পিটিআইতে চাকুরি জীবন শুরু করেন। পরে আলীগঞ্জ পিটিআইসহ বিভিন্ন পিটিআইতে চাকুরি করেন। তিনি চাকুরি জীবনে জাপান, চীন, মালেশীয়া, কুরিয়া,ইন্দোনেশীয়া সফর করেছেন। তিনি কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


Ni/N








