ইটের কণা রাখায় মারধরে মবিন পাটোয়ারী নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২২ | ৩:৩৫
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে রাস্তার পাশে ইটার কনা রাখাকে কেন্দ্র করে তানজিল আহসান (২২) নামে যুবকের মারধরের শিকার হয়ে মবিন পাটওয়ারী (৫৮) নামে ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (২৩ অক্টোবর) সকালে ওই এলাকার ৩ নম্বর ওয়ার্ড মধ্য মৈশাদী গ্রামে এই মারামারি ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মবিন ওই গ্রামের বাগিচা বাড়ীর মমতাজ উদ্দিন পাটওয়ারীর ছেলে। তিনি নিজ বাড়ীর রাস্তার পাশের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অভিযুক্ত যুবক তানজিল পাশবর্তী বেপারী বাড়ীর মো. বিল্লাল হোসেন বেপারী লিটনের ছেলে।

নিহত ব্যবসায়ী মবিন পাটওয়ারীর ছেলে নিহাদ পাটওয়ারী বলেন, আমার বাবা সকালে দোকান খোলার জন্য রাস্তায় গিয়েছেন। সেখানে রাস্তার পাশে অন্য কেউ ইটের কনা রেখেছে। কিন্তু কনা রাখার বিষয়ে তানজিল আমার বাবাকে দায়ী করে এবং তানজিলের সাথে আমার বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানজলি হাতাহাতি করে এবং মারধর করে রাস্তায় পেলে দেয়। আমার বাবা মাথায় ও মুখে আঘাত প্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসরে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসিবুল হাসান মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, তানজিল বখাটে ছেলে। সে কোন কাজ করে না। এই ধরণের তুচ্ছ ঘটনা নিয়ে এলাকায় অশান্তি সৃষ্টি করে।

মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী বলেন, ঘটনা সত্য। আমরা জানতে পেরে গ্রাম পুলিশ পাঠিয়েছি। কারণ স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে তানজিলকে মারধর করতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টার দিকে মডেল থানা পুলিশের কাছে তানজিল নামে যুবককে সোপর্দ করা হয়। তবে নিহত মবিন পাটওয়ারী আগ থেকেই অসুস্থ ছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে দুপুরে আসামীকে তার নিজ বাড়ী থেকে আটক করি। বর্তমানে সে থানায় আছে। নিহত ব্যাক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে পরিবারে নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এই ঘটনায় থানায় মামলা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত