আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২২ | ১০:৩৭
Link Copied Successfully!

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টি মানেই উন্মাদনা আর চার-ছক্কার ফুলঝুড়িতে সাজানো ম্যাচ। আর সেই ম্যাচ যদি হয় ভারত-পাকিস্তানের, তাহলে সমর্থকদের মনে তো কথাই নেই। কারণ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণকে কেন্দ্র করে উত্তেজনা সবসময়ই থাকে তুঙ্গে।

এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ রোববার (২৩ অক্টোবর) ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে কানায় কানায় উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

দুই দল সর্বশেষ এশিয়া কাপে একে অপরের মোকাবেলা করেছিল। যেখানে ভারতকে হারিয়েছিল বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। অবশ্য সবশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বিরাট কোহলিদের ১০ উইকেটে পরাজিত করেছিল বাবর-রিজওয়ানরা।

বিজ্ঞাপন

তবে পরিসংখ্যান অবশ্য কথা বলছে ভারতের পক্ষেই। কারণ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১১ বারের মুখোমুখিতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ৩টি ম্যাচ। গত বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দন অশ্বিন/যুবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল/মোহাম্মদ শামি ও আর্শদ্বীপ সিং।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হায়দার আলি, ইফতেখার আহমেদ, আসিফ আলি, নাসিম শাহ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা