অতিরিক্ত পুলিশ সুপার হলেন শাহরাস্তির কৃতিসন্তান মুজিব আহম্মদ পাটওয়ারী 

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২২ | ৬:৩৩
Link Copied Successfully!
ডিএমপি’র মোহাম্মদপুর জোনের সহকারি পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মুজিব আহম্মদ পাটওয়ারী চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচপ গ্রামের বাসিন্দা।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।মেধাবী ও চৌকস এ পুলিশ কর্মকর্তা ৩৪তম বিসিএসে পুলিশ ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
ইতোপূর্বে তিনি জেলা পুলিশ, কিশোরগঞ্জ এ এএসপি (সদরদপ্তর), ডিএমপি’র ভিভিআইপি প্রোটেকশন শাখার সহকারি কমিশনার, গোয়েন্দা পুলিশ তেজগাঁও জোনের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি গোয়েন্দা পুলিশ এ ২ বার ও মোহাম্মদপুর জোনে টানা ৮ বার সহ শ্রেষ্ঠ সহকারি কমিশনার হিসেবে তিনি ১০ বার পুরষ্কার লাভ করেছেন।
শিক্ষাজীবনে তিনি শাহরাস্তি উপজেলার খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি, মেহের ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, মাওঃ ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিদ্যা ও পুলিশ বিজ্ঞান বিষয়ে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিষয়ে এমফিল গবেষণা করেন।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ