
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার যে ১০টি রেকর্ড ভেঙে যেতে পারে


রেকর্ড গড়ে, রেকর্ড ভাঙে। ভাঙা-গড়ার সেই খেলা দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
সাকিব আল হাসান, রোহিত শর্মা, জস বাটলার, ডেভিড ওয়ার্নারদের হাতছানি দিচ্ছে নতুন রেকর্ড। আলোচনার বাইরে থাকা কেউও এসে গড়তে পারেন নতুন রেকর্ড। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— এই তিন বিভাগে এবারের আসরে ভেঙে যেতে পারে এমন রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
সর্বোচ্চ রান: রোহিত-কোহলির হুমকিতে জয়বর্ধনে


টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে। ৩১ ম্যাচ খেলে সাবেক লঙ্কান অধিনায়কের রান ১ হাজার ১৬। তালিকায় ৯৬৫ রান নিয়ে দুইয়ে ক্রিস গেইল, ৮৯৭ রান নিয়ে তিনে তিলকারত্নে দিলশান। তিনজনের কেউই নেই। তাঁদের টপকে যাওয়ার সুযোগ ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির সামনে। ৩৩ ম্যাচ খেলা রোহিতের রান এখন ৮৪৭। ৮৪৫ রান নিয়ে তাঁর ঠিক পেছনে কোহলি। ৩০ ম্যাচে ৭৬২ রান করা ওয়ার্নারও আছেন লড়াইয়ে।
সর্বোচ্চ সেঞ্চুরি: গেইলের প্রতিদ্বন্দ্বী দুই ইংলিশ
আগের সাত আসরে সেঞ্চুরি হয়েছে মোটে ৮টি। এর মধ্যে সর্বোচ্চ ২টি সেঞ্চুরি ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। এক সেঞ্চুরি করা বাকি ছয় ব্যাটসম্যানের দুজন খেলছেন এবারের আসরে। দুজনই ইংল্যান্ডের—অ্যালেক্স হেলস ও জস বাটলার। তবে এবারই কেউ দুই সেঞ্চুরি করে ফেললেও অবাক হওয়ার কিছু থাকবে না।
সূত্র: প্রথম আলো
H/N








