ফেসবুকের ফলোয়ার হঠাৎই কমে গিয়েছিল কেন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১২, ২০২২ | ৭:৪৭
Link Copied Successfully!

বিশ্বের অন্যতম বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যেখানে একে অন্যের সাথে বন্ধু হওয়া ছাড়াও কাউকে ফলো করা বা অনুসারী হবার সুযোগ আছে।

যে কারো ব্যক্তিগত ফেসবুকে অ্যাকাউন্টে তাই ফলোয়ারও যুক্ত হয়। সংখ্যাটা একেক জনের জন্য একেকরকম।

যেমন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা প্রায় ১২ কোটি। বিভিন্ন অঙ্গনের তারকা বা ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার সংখ্যাও লাখ থেকে মিলিয়ন ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপন

কিন্তু বুধবার সকালে অনেকেই নিজেদের ফেসবুক প্রোফাইলে তাকিয়ে চমকে ওঠেন। হঠাৎ করেই ফলোয়ার সংখ্যা নেমে আসে ১০ হাজারের নিচে।

শুরুতে সবাই ভাবতে থাকেন শুধু তার ক্ষেত্রেই বোধহয় এমনটা হয়েছে, সেটা নিয়ে ফেসবুকে পোস্টও দেন। কিন্তু পরে দেখা যায় প্রায় সবারই এক অবস্থা।

সালমান মুক্তাদির
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, যার ফলোয়ার প্রায় ৫ লাখ। তিনি দুপুর ১টার দিকে লেখেন, ”যদি আপনি এখনো না বুঝে থাকেন তাহলে আপনার ফলোয়ার সংখ্যা চেক করুন।”

বিজ্ঞাপন

জাকারবার্গের পতন!
একই অভিজ্ঞতা হয়েছে বিবিসি বাংলার আকবর হোসেনেরও। তিনি লিখেছেন, ”একরাতেই আমার ফেসবুক থেকে ৩৫ হাজার ফলোয়ার গায়েব হয়ে গেছে!! কীভাবে??”

এই উত্তর জানতে ফেসবুকের সাথে যোগাযোগ করে বিবিসি বাংলা। তাদের কাছে জানতে চাওয়া হয় হঠাৎ করে ফেসবুকে সবার ফলোয়ার এত কমে গেল কীভাবে, এটা কি ফেসবুকের কোন কারিগরি ত্রুটি, নাকি তারা কোন পরিবর্তন আনতে যাচ্ছে?

সকাল ১১টায় এই মেইল পাঠানো হলে উত্তর আসতে বেশ খানিকটা দেরী হয়। এর মধ্যে অনেকেই নিজেদের অভিজ্ঞতা যেমন জানাতে থাকেন তেমনি ফলোয়ার ফিরে পাওয়ার সম্ভাব্য উপায়ও বাতলে দিতে থাকেন।

তবে সবচেয়ে নজর কাড়ে মার্ক জাকারবার্গের প্রোফাইল। কোটির ঘর থেকে তার ফলোয়ার সংখ্যা নেমে আসে ৯ হাজারের ঘরে। অনেকেই এ নিয়ে নানান মজাও করতে থাকেন।

অনেকেই মার্ক জাকারবার্গের ফলোয়ার সংখ্যা নিয়ে মজা করতে থাকেন

অবশেষে দুপুর ৩টায় মেটার মুখপাত্র ৩ লাইনের একটা ব্যাখ্যা পাঠায় বিবিসি বাংলার কাছে।

যেখানে তারা লিখেছে-‘আমরা জানি যে কিছু মানুষ তাদের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার সংখ্যা ঠিকঠাক পাচ্ছেন না। আমরা যত দ্রুত সম্ভব সেটি স্বাভাবিক করতে কাজ করছি। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

এর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হতে শুরু করে ফেসবুকের ফলোয়ার সংখ্যা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা