৭০ রানের ইনিংস খেলে বাংলাদেশের লজ্জা কাটাল সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১২, ২০২২ | ১১:৩৪
Link Copied Successfully!

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছেন সাকিব আল হাসান। ৪৪ বল খরচা করে ৭০ রান তোলে এই বিশ্বসেরা। যেই রানে লজ্জা কাটাল সাকিব বাংলাদেশের। নিউজিলেন্ডের দেওয়া ২০৮ রান তাড়া করতে নেমে সাকিবের ঝঁড়ো ব্যাটিংয়ে সাত উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৬০ রানে। লিটনম,শান্ত, সোম্য ও সাকিব ছাড়া কেউই উঠতে পারেনি দুই অংকের ঘরে।

নিউজিল্যান্ডের দেওয়া ২০৯ রানের বিশাল টার্গেট টপকাতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান শেষ পর্যন্ত লড়ে গেছেন। কিন্তু তার একার লড়াই দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত বাংলাদেশকে হারতে হয়েছে ৪৮ রানেরে বড় ব্যবধানে।

এতে করে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে পড়েছে সাকিব বাহিনী। ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আগামী ১৪ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। তার আগে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা।

বিজ্ঞাপন

বুধবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৮টায়।

কিউইদের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে আউট হন শান্ত। অবশ্য তার আগে তিনি দুবার জীবন পান। তবে সেটা কাজে লাগাতে ব্যর্থ হন।

এর পর আশা জাগিয়েও ব্যক্তিগত ২৩ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। এক বছর পর সুযোগ পাওয়া সৌম্য সরকার ২৩ রান করে দলীয় ৯০ রানে আউট হন। এরপর দ্রুতই আফিফ ও রাব্বি বিদায় নিলে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

বিজ্ঞাপন

অন্য প্রান্তে টাইগার ব্যাটারদের আসা যাওয়া দাঁড়িয়ে দেখছিলেন সাকিব আল হাসান। এ সময়ে তুলে নেন অর্ধশত। কিন্তু দলীয় ১৫৩ রানে ৭ম ব্যাটার হিসেবে ব্যক্তিগত ৭০ রানে আউট হন সাকিব। তার ইনিংসটি সাজানো ছিল ৪৪ বলে ৮ চার ও ১ ছয়ে। শেষ পর্যন্ত মোসাদ্দেক ৯ রানে ও সাইফউদ্দিন ৩ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে গিয়ে থামে।

কিউইদের হয়ে অ্যাডাম মিল্নে ৩টি, টিম সাউদি ও ব্রেসওয়েল ২টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের উড়ন্ত সূচনা এনে দেন ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। দলীয় ৪৫ রানে অ্যালেনকে ফিরিয়ে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। দ্বিতীয় উইকেটে কনওয়ে ও গাপটিল গড়েন ৮২ রানের জুটি। গাপটিল ২৭ বলে ৩৪ রান করে এবাদতের শিকার হলে ভাঙে জুটি। তখন কিউইদের সংগ্রহ ১২৭। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৩৪ রানের জুটি। দলীয় ১৬১ কনওয়েকে ফিরিয়ে জুটি ভাঙেন সাইফউদ্দিন। তার আগে কনওয়ে ৩০ বলে ৩ ছয় ও ৫ চারে সংগ্রহ করেন ৬৪ রান। একই ওভারের চতুর্থ বলে মার্ক চ্যাপমেনকে প্যাভিলিয়নের পথ দেখান সাইফউদ্দিন।

তবে শেষ দিকে টাইগার বোলারদের ওপর তাণ্ডবই চালান গ্লেন ফিলিপস। ২৪ বলে ৫ ছয় ও ২ চারে ৬০ রান করে টাইগার বোলারদের তুলোধুনো করেন। দলীয় ২০৫ রানে ফিলিপসকে ফেরান এবাদত হোসেন। নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৮ রান।

বাংলাদেশের হয়ে এবাদত ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট পান। শরিফুল নেন একটি উইকেট।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান