অপু, বুবলির পর এবার সাকিবের শিকার পূজা চেরী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১১, ২০২২ | ৭:২০
Link Copied Successfully!

অবশেষে শাকিব খানের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুললেন পূজা
কিছুদিন ধরে ‘টক অব দ্য টাউন’ শাকিব খান। ঢালিউডের এই কিং খান দীর্ঘদিন ধরে কাজ দিয়ে না হলেও ব্যক্তি জীবন দিয়ে আলোচনায় এসেছেন ঠিকই। গোপনে বিয়ে-সন্তান-বিচ্ছেদ এ তিনটি শব্দ পিছুই ছাড়ছে না ঢালিউড কিংয়ের। অপু বিশ্বাস, বুবলীর পর সেই তালিকায় নাম যুক্ত হয়েছে নায়িকা পূজা চেরীরও।

শাকিব-বুবলী ও সন্তান বীরের রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে আরেক নায়িকা পূজা চেরীকে নাকি ‘ধর্মান্তরিত’ করে বিয়ে করেছেন শাকিব খান। গত ২২ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা।

তবে এসব আলোচনার মধ্যেই অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন পূজা চেরী। মঙ্গলবার (১১ অক্টোবর) এ প্রসঙ্গে গণমাধ্যমকে পূজা বলেন, শাকিব খানকে বিয়ে করেছি তারা আগে প্রমাণ দিক। প্রমাণ ছাড়া কেন এসব কথা বলছে? আমি নিজেও বুঝতে পারছি না কেন এসব কথা আসছে।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমি খুবই বিরক্ত। আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। এখন শুটিংয়ে আছি। এখন আমি কাজ ছাড়া কিছুই চিন্তা করছি না।

বিজ্ঞাপন

পূজা চেরি গণমাধ্যমকে আরও বলেন, এমন কিছু হয়ে থাকলে আমি সময় হলেই সব বলবো। একটি দল আমার পিছনে লেগে আছে। যেহেতু শুটিংয়ে আছি বিষয়টি নিয়ে কথা বলে চরিত্র থেকে বের হতে চাই না। সময় হলে সব বলব।

অপু বিশ্বাস ও বুবলীর সঙ্গে শাকিব খানকে নিয়েও শুরুতে এমন গুজব রটেছিল। সে সময় সে নায়িকারাও একইভাবে কৌশলে গুজব দাবি করেছিলেন। যদিও পরবর্তীতে তার সত্যতা পাওয়া যায়।

এই প্রথমবারের মতো ওয়েব ফিল্মে কাজ করছেন পূজা। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘পরী’ ওয়েব ফিল্মের শুটিংয়ে ব্যস্ত তিনি। এ ওয়েব ফিল্ম দিয়ে প্রথমবার ছোট পর্দার জোভানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা। চলতি বছরের শেষের দিকে ওয়েব ফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে গত শুক্রবার (৭ অক্টোবর) পূজা অভিনীত সরকারি অনুদানের একটি সিনেমা মুক্তি পেয়েছে। তবে সিনেমাটি দর্শকখরায় ভুগছে। তারকাদের ব্যক্তি জীবনের আলোচনা সিনে জগতে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন