এশিয়া কাপ থেকে টাইগ্রেসদের বিদায়

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১১, ২০২২ | ৪:৪৫
Link Copied Successfully!

কপাল পুড়ল বাংলাদেশের। বৃষ্টিতে আরব আমিরাতের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। অথচ আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো এশিয়া কাপে জাহানার-নিগারদের সেমিফাইনাল। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। ২ ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটি। তাতেই এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

মঙ্গলবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময় সাড়ে ৮টায় টসই হয়নি। স্টেডিয়াম এলাকার আকাশ কালো মেঘে ডেকে যায়। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় উভয় দল এক পয়েন্ট করে পেয়েছে। ছয় ম্যাচে বাংলাদেশের পয়েন্ট পাঁচ। এক পয়েন্ট এগিয়ে থাকায় প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে গেছে থাইল্যান্ড।

বাংলাদেশের সামনে সেমিফাইনালের সমীকরণটা এমন ছিল— বাংলাদেশ জিতলে আজ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া আর যে কোনো ফলে থাইল্যান্ড চলে যাবে শেষ চারে।

বিজ্ঞাপন

বাংলাদেশের জন্য সমীকরণ পূরণ করাটা কঠিন কিছু ছিল না। কেননা আরব আমিরাত নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ১৫তম দল, যারা কিনা এবারের এশিয়া কাপে জিতেছে মোটে একটি ম্যাচে, তাদের নিজেদের মাঠে সহজেই হারানোর কথা নিগার সুলতানার দলের। সকালে বৃষ্টি মাথায় নিয়েই মাঠে চলে আসেন আরব আমিরাতের মেয়েরা। তবে প্রবল বজ্রপাতের মুহূর্তে দৌড়ে আবার ড্রেসিংরুমে ঢুকে পড়েন তারা।

আট পয়েন্ট নিয়ে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ছয় পয়েন্ট নিয়ে থাইল্যান্ড পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে। বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। আজকে ম্যাচটিতে বাংলাদেশ জয় পেলে তাদেরও পয়েন্ট হতো ছয়। সে ক্ষেত্রে নেট রানরেটে অনেকখানি এগিয়ে থেকেই চতুর্থ দল হিসেবে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করত।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান