সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শনিবার ক্লাস নিলেন প্রধান শিক্ষক

সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ১০, ২০২২ | ১২:০৯
Link Copied Successfully!

ইসলাম ধর্মের অন্যতম শ্রেষ্ঠ দিন পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা:)পালনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ৯ অক্টোবর ২০২২ তারিখে ১ দিনের সরকারি ছুটির আদেশ দেয়া হয়েছে। আদেশের নির্দেশানুযায়ী সকল সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ, শায়ত্তশাসিত ও আধা স্বাত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে ছুটি পালন করতে বলা হয়েছে।

তবে সরকারি এই আদেশকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুলে এসে ক্লাস করতে বাধ্য করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়,শিক্ষার্থীরা বই-পুস্তক হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে প্রবেশ করেছেন। পাশাপাশি স্কুলটির প্রধান শিক্ষক এর নির্দেশে শিক্ষার্থীরা ক্লাস রুমে প্রবেশ করে বিভিন্ন বিষয়ে ক্লাস করছেন। এ বিষয়ে জনৈক মহিলা শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস শেষ করে বের হয়েছি।

বিজ্ঞাপন

রবিবার সকাল ১১ টায় গিয়ে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা বই হাতে, ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে এসেছেন। বিষয়টি সম্পর্কে কোন সদুত্তর না দিয়ে কিসের ঈদ-এ- মিলাদুন্নবী (সা:) বলে কটাক্ষ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সারওয়ার হোসেন।

সরকার ঘোষিত ছুটির দিনে স্কুল খুলে ক্লাস নেয়া অস্বাভাবিক বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম। এদিকে বিষয়টি সম্পর্কে কিছুই জানেনা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

জানা যায়, গণমাধ্যকর্মীরা স্কুল পরিদর্শনের চিত্র তুলে আনার পর ঘটনার মোর ঘুরিয়ে দিতে কুট কৌশল অবলম্বন করেন স্কুলটির প্রধান শিক্ষক সারওয়ার হোসেন । তিনি তাৎক্ষনিক হুজুর এনে মিলাদ পড়িয়ে ভিডিও ধারণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌছিয়ে স্কুল খোলা রাখার বিষয়টিকে ধর্মীয় উৎসব পালন হিসেবে উপস্থাপনের অনৈতিক চেষ্টা চালিয়েছেন।

বিজ্ঞাপন

পুরো ঘটনাটি পরবর্তীতে মুঠোফোনে স্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সারওয়ার হোসেন।
তবে স্কুল ঘুরে ধর্মীয় অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতির কোন আলামত শুরু থেকে সংবাদকর্মীদের চোঁখে পড়েনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ