নিউজিল্যান্ডের লক্ষ্য ১৩৮

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৯, ২০২২ | ২:১৮
Link Copied Successfully!

নিউজিল্যান্ডের বোলারদের তোপে ধুঁকতে ধুঁকতে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

শেষ দিকে নুরুল হাসান সোহান দুর্দান্ত দুটি ছক্কা না হাঁকালে হয়তো এ স্কোরও জমা করতে পারত না টাইগাররা। সোহান অপরাজিত থাকেন ১২ বলে ২৫ রান করে।
আজ বাজে ফিল্ডিংয়ের কয়েকটি নমুনা প্রদর্শন করেছে কিউই ফিল্ডাররা। লিটন দাসকে দুবার ও আফিককে একবার জীবন দিয়েছেন তারা। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি দুজনের কেউ আফিফ হোসেন।

১৭তম ওভারে কোনো বাউন্ডারি ছাড়া ২৬ বলে ২৪ রান করে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেছেন আফিস।

বিজ্ঞাপন

আফিফের আউটের পরই সফল হলেন আরেক কিউই পেসার টিম সাউদি। অধিনায়ক সাকিব আল হাসানের উইকেট শিকার করলেন তিনি। সাকিব থামলেন ১৬ বলে ১৬ রান করে।

১৮তম ওভারের শেষ বলে সাউদির স্লোয়ার অফ কাটার বলটি টাইমিং করতে পারেননি সাকিব। এক্সট্রা কাভারে সহজ ক্যাচ নেন দলটি ফিল্ডার মার্টিন গাপটিল।

সাকিবের আউটের পরই পর পর দুটি ছক্কা হাঁকান কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। শোধির সেই ওভার থেকে আসে ১৮ রান।

বিজ্ঞাপন

পরের ওভারের প্রথম বলেই তাসকিনকে ফেরালেন বোল্ট। সাকিবের পর ব্যাট হাতে নামা তাসকিন ফিরলেন মাত্র ৩ রান করে।

এর আগে সপ্তদশ ওভারের পঞ্চম বলে আউট হন আফিফ। বলটি ফুল লেংথে করেন বোল্ট। স্লগ করার চেষ্টায় বলের লাইন মিস করেন আফিফ। তার ব্যাট ফাঁকি দিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।

১৪ত ওভারে আউট হন ইয়াসির আলী রাব্বি। মাইকেল ব্রেসওয়েলকে আগের বলেই কাট শটে বাউন্ডারি মারেন ইয়াসির। পরের বলটি ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মাঝ ব্যাটে খেলতে পারেননি ডানহাতি ব্যাটার। মিডউইকেটে ধরা পড়েন মিল্নের হাতে। পাকিস্তানের বিপক্ষে ২১ বলে ৪২ রান করা ইয়াসির আজ ফিরলেন ৯ বলে ৭ রানে।

আজ সাকিবের বদলে মাঠে নেমে কিছুই করতে পারেননি মোসাদ্দেক। টিকলেন মাত্র ৩ বলে। ২ রানে তাকে ফেরান ইশ শোধি।

এর আগে দারুণ ব্যাট করতে থাকা নাজমুল হোসেন শান্তর উইকেটটি শিকার করেন শোধি। শান্তকে সাজঘরে ফিরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নিলেন ইশ সোধি।

কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট টিম সাউদির।

ইশ শোধিকে বেরিয়ে এসে উড়িয়ে মারেন শান্ত। কিন্তু সীমানা পার করতে পারেননি। ধরা পড়েন লং অফে ফিল্ডার মার্ক চ্যাপম্যানের হাতে। ৪টি চারে ২৯ বলে ৩৩ রান করে আউট হলেন দলে ফেরা বাঁহাতি ব্যাটার।

আজ টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে। ওপেনিং জুটি ভাঙে মাত্র ৫ রানে।
নিজের প্রথম ওভারেই সফলতা দেখলেন সাউদি।

২য় ওভারের ৪র্থ বলেই ওপেনার মিরাজকে সাজঘরে ফেরালেন এ পেসার । লফটেড শট খেলতে গিয়ে মিডঅনে অ্যাডাম মিল্নের হাতে ধরা পড়লেন মিরাজ।

মিরাজের পর ওপেনার নাজমুল হোসেন শান্তর সঙ্গী হয়ে নামেন লিটন দাস। দুবার জীবন পেয়েও টিকলেন না তিনি। ৮ম ওভারে মিচেল ব্রাসওয়েল বলে সফ্ট ডিসমিসাল হয়েছেন লিটন। করেছেন দুই বাউন্ডারিতে ১৩ বলে ১৫ রান।

শূন্য রানেই ফিরতে পারতেন লিটন। কিউইদের বাজে ফিল্ডিংয়ে প্রথম জীবন পান তিনি।

ট্রেন্ট বোল্টের করা তৃতীয় ওভারের শেষ বলটি কাভার ড্রাইভ করে মাটিতে রাখতে পারেননি লিটন। উড়ে যাওয়া বল ধরতে ঝাঁপিয়ে পড়েন কাভারের ফিল্ডার জিমি নিশাম। কিন্তু ক্যাচ মুঠোয় জমাতে পারলেন না। মাচ জুড়ে হইহই চিৎকারে মুহূর্তেই থেমে যায়।

৭ম ওভারেও আরেকবার জীবন পান লিটন। তাকে সহজ রানআউট মিস করেন ফিল্ডার। এ ক্ষেত্রে ফিল্ডার ছিলেন মার্টিন গাপটিল। আউট না হয়ে উল্টো দৌড়ে এক রান নেন লিটন।

আজ সাব্বিরের বদলে একাদশে সুযোগ পেয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন নাজমুল হোসোন শান্ত।

ইশ শোধিকে বেরিয়ে এসে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ফিল্ডার মার্ক চ্যাপম্যানের হাতে ধরা পড়েন। ৪টি চারে ২৯ বলে ৩৩ রান করে আউট হলেন দলে ফেরা বাঁহাতি ব্যাটার।

নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেটে শিকার করেছেন চারজন বোলার – ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ শোধি ও মাইকেল ব্রাসওয়েল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান